ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে মহান বিজয় দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৯:২২ অপরাহ্ণ

16Decচারঘাট, (রাজশাহী) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় চারঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ। সোমবার সকালে উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ শোভাযাত্রা চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে শারীরিক কসরত প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শরীফুন্নেসা জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নার্গিস খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন, রামেক (অবঃ) প্রফেসর রফিকুল আলম, চারঘাট মডেল থানার ইনচার্জ গোলাম মোতূর্জা, থানাপাড়া সোয়ালোজ সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, পৌর আ’লীগের সাঃ সম্পাদক সাহাজউদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি একরামুল হক, যুবদলের সাঃ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের সাঃ সম্পাদক তুহিন সরকারসহ  বিভিন্ন সরকারী বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Need Ads
error: কপি হবে না!