গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : গফরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, গফরগাঁও প্রেসক্লাব, থিয়েটার, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানায়। সকালে স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ, ডিসপ্লে¬ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ পারভীন, ইউএনও মোঃ রেজাউল বারী, সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান ও এএসপি মোঃ ইমরান।




