ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এ’ দলের সাথে ৩-০ তে চ্যালেঞ্জার সিরিজ হারল জাতীয় দল!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ২:৫৩ অপরাহ্ণ

untitled-শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ ‘এ’ দলের সাথে ৩-০ তে চ্যালেঞ্জার সিরিজের টি-টোয়েন্টি সিরিজ হারল জাতীয় দল। ৩ টি ম্যাচের একটি-দুটিতে না-হয় এদিক-সেদিক হতে পারে, তাই বলে ৩ টিতেই পরাজয়! শুধু পরাজয় বললে হয়তো ভুল হবে, ‘এ’ দলের কাছে চ্যালেঞ্জার সিরিজের প্রতিটি ম্যাচেই রীতিমতো আত্মসমর্পণ করেছে মুশফিকুর রহিমের জাতীয় দল। শেষ ম্যাচে ১৮৮ রান করেও মুখরক্ষা হয়নি তাদের। ৩ ওভার ৩ বল আগেই ৮ উইকেটে ম্যাচ হেরে যায় তারা। ‘এ’ দলের অধিনায়ক নাসির হোসেন এর একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। নিজেদের কোন দলের বিপক্ষে খেললে নাকি জাতীয় দলের ক্রিকেটারদের সেরা খেলাটা বেরিয়ে আসে না। তারা নাকি ‘রিলাক্সড’ হয়ে যান। নাসিরও তো জাতীয় দলের, তাহলে তিনি কীভাবে এমন দুর্দান্ত পারফরম্যান্স করলেন! কৌতুকপ্রিয় নাসিরের সোজাসাপ্টা উত্তর, আমার গায়ে তো ‘এ’ দলের বাতাস লেগেছে!
আগের দুই ম্যাচের মতো গতকালও জাতীয় দলের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। শামসুর রহমান শুভ-ঝড়ে পাওয়ার প্লের ৬ ওভারে ৭৭ রান তুলে নিয়েছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা। শুভ ১২ বলে ৩৭ রান করেন। তার সঙ্গে ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়ক ২৪ বলে ৩৮ রান করেন। রাজ্জাকের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বড় স্কোরই গড়েছিল জাতীয় দল। শেষ উইকেটে আল-আমিনকে নিয়ে ৪০ রান যোগ করেন রাজ্জাক। যদিও দিন শেষে তা অতি সহজেই টপকে গেছে ‘এ’ দল।

Need Ads
error: কপি হবে না!