ইয়ানুর রহমান (যশোর) : মনিরামপুরের পলীতে গৃহকর্তাকে বেঁধে রেখে বাবার সামনে স্ত্রী-কন্যাকে পাশবিক নির্যাতন করল সশস্ত্র ডাকাতরা। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে রেখে যাওয়া একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে বারটার দিকে ১৪/১৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল আলীম বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তারা বাড়িতে প্রবেশ করেই গৃহকর্তা আলীম বিশ্বাসকে মারপিট করে বেঁধে রেখে তার সামনেই স্ত্রী এবং কলেজে অনার্স পড়–য়া কন্যাকে পাশবিক নির্যাতন চালায়। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্নালংকার সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে রেখে যাওয়া একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। আহতদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
মনিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল গৃহকর্তাকে বেঁধে রেখেই তার স্ত্রী-কন্যাকে গন-ধর্ষন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতরা চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




