জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে ৫৭ জন হত দরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ৮ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদের অর্থয়ানে ওইসব টিউবওয়েল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুর্ত্তুজ আলী, উপজেলা প্রকৌশলী এ.কে. হেদায়েতুল ইসলাম, সাংবাদিক হেদায়েত উল্লাহ, সরকার আব্দুর রাজ্জাক প্রমুখ।




