ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামীলীগের দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে ১৬ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টায় কাঠালিয়া উপজেলার বান্ধাঘাটা বাজারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ তরুন সিকদার (চিংড়ি মাছ) প্রতিক ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ ফারুক সিকদার (কাপ পিরিচ) প্রতিক সমর্থকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্রে করে দাওয়া পাল্টা ধাওয়াসহ ব্যাপক সংর্ঘষ হয়। এ সময় উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ সম্রাট সিকদার,কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম কবির সিকদার,মোঃ সালাম,মোঃ ছোরাপ হোসেনসহ উভয় দলের ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদারের কাপ পিরিচ সর্মথকদের কর্মি বেশি আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র্র্র চিকিৎসা দেয়া হচ্ছে। কবির সিকদার জানান,আমাদের সেলিম নামের এক জন সমর্থন কে বান্ধাঘাটা নামক স্থানে সকাল সাড়ে নয় টার দিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ তরুন সিকদারের কর্মিরা মারধর করে। খবর শুনে আমি সেখানে গেলে আমার ও আমার ছেলের উপর ও হামলা চালায় । ঘটনার পর এ উপজেলায় ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।




