ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক সমাপণী পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলছে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৭:১৭ অপরাহ্ণ

images8শ্যামলবাংলা ডেস্ক : এবারের প্রাথমিক সমাপনীর বাংলার বিষয়ের ৫৩ শতাংশ এবং ইংরেজির ৮০ শতাংশ প্রশ্ন ফাঁস হয়েছে বলে তদন্তে প্রমাণ মিলেছে। তবে পরীক্ষা বাতিল করা হচ্ছে না। শিশুদের পানিসমেন্ট দেয়া সম্ভব হচ্ছে না।
৮ ডিসেম্বর রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম  ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে  ২৩ নভেম্বর করে তিন সদস্যের কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার ওই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয।
তদন্ত প্রতিবেদনে ময়মনসিংহ এলাকার একটি কোচিং সেন্টারের সঙ্গে জড়িত জনৈক শিক্ষক যিনি ইংরেজী বিষয়ের প্রশ্নের প্রণেতা এবং ওই কোচিং সেন্টারের সঙ্গে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (ন্যাপ) সংযোগ আছে বলে তদন্তে ওঠে এসেছে বলে তিনি জানান।
এছাড়াও  তদন্ত প্রতিবেদনে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্ন প্রণয়নে ‘আমুল’ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে আশরাফুল জানান।

এবছর দেশের ৬ হাজার ৫৭৪টি কেন্দ্রে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী  পরীক্ষায় অংশ নেয়। ওই পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়ায়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে তদন্ত কমিটি গঠন করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!