ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেন্দ্রীয় কমিটি বড় না জেলা কমিটি : আমতলী উপজেলা বিএনপিতে পাল্টা পাল্টি কমিটি নিয়ে উত্তেজনা : সংঘর্ষের আশংকা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০১৪ ৭:৫৭ অপরাহ্ণ
কেন্দ্রীয় কমিটি  বড় না জেলা কমিটি : আমতলী উপজেলা বিএনপিতে পাল্টা পাল্টি কমিটি নিয়ে উত্তেজনা : সংঘর্ষের আশংকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি :  বরগুনার আমতলী উপজেলা বিএনপিতে চলছে  পাল্টা পাল্টি কমিটির খেলা বেকায়দায় পড়েছেন সাধারন নেতা কর্মীরা । এক পক্ষের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল  ইসলাম আলমগীর। অপর পক্ষকে অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম। দুইটি পক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছে। উভয় পক্ষই দাবি করেন তারা বৈধ কমিটি।
জানা গেছে উপজেলা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষে কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের বিধান রয়েছে। এর ই ধারা বাহিকতায় কেন্দ্রীয় কমিটি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মতিয়ার রহমান তালুকদারকে আহবায়ক ও অ্যাড. নাসির উদ্দিন তালুকদারকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গত ১৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অনুমোদন দিয়েছেন বলে সাবেক সংসদ মতিয়ার রহমান তালুকদার জানান । এ চিঠি আমতলীতে পৌঁছে ১৮ এপ্রিল। চিঠি পেয়ে বিএনপির একটি অংশ উৎফুল্ল হয়েছে  ও আনন্দ মিছিল করেছে আমতলীতে । অপরদিকে  বরগুনা জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এসএম নজরুল  ইসলাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরকে আহবায়ক ও মনিরুল ইসলাম তালুকদারকে যুগ্ন- আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গত ২ এপ্রিল অনুমোদন দিয়েছেন। অনুমোদনের ১৮ দিন পরে সোমবার তা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আহবায়ক কমিটির একাংশের আহবায়ক জালাল উদ্দিন ফকির জানান, সাংগঠনিকভাবে জানানো হয়েছে। আরেক অংশের আহবায়ক সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার জানান, আমাদের কমিটি ভারপ্রাপ্ত মহাসচিব অনুমোদন দিয়েছে তাই আমরা বৈধ কমিটি। আমাদের কমিটি প্রকাশের ৩ দিন পরে তাদের কমিটি প্রকাশের মধ্যদিয়ে প্রমানিত হয় তারা অনিয়মতান্ত্রিক পথ বেছে নিয়েছেন এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে অমান্য করছেন এ বিষয় দরীয় মহাসচিব কে অবহিত করা হবে। অপরদিকে গত ২০ এপ্রিল  তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের  সভা শেষে সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার কে অবাঞ্চিতঘোষনা করেন  বলে  বিএনপির একাংশের নেতারা  জানান, বিগত ৫ বছর আ. লীগের দুঃশাসনের বিরুদ্দে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুম- নির্যাতন ও   সাহসিকতার সাথে দলের কাজ চালিয়ে যাওয়ার পর ও । কমিটি-কমিটি নিয়ে  যা চলছে তাতে  হতাশ হয়ে পড়েছেন বলে নেতাকর্মীরা  উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা   এ কথা জানান।

Need Ads
error: কপি হবে না!