ads

মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাবেন না : পরিকল্পনামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৫, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কেউ কেউ শ্রীলঙ্কাকে বাংলাদেশের ওপর বসিয়ে দিচ্ছেন, এটা ঠিক নয়। বাংলাদেশ কোনো অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে তুলনা করা চলে না।

Shamol Bangla Ads

৫ এপ্রিল মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা অপ্রয়োজনীয় কাজ করি না। দেশের জন্য দেশের মানুষের জন্য যা কল্যাণ তাই করি। শ্রীলঙ্কা ও আমাদের প্রেক্ষাপট এক নয়। শ্রীলঙ্কা আমাদের বন্ধু রাষ্ট্র। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমি অনেক রিপোর্ট দেখছি। আমাদের বিশ্বাস এগুলো কাজে দেবে। আমরা গবেষণা করছি, দেখছি ও শুনছি। তবে আবারও বলছি, শ্রীলঙ্কার অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতি এক নয়, কেউ মেলাতেও যাবেন না বলেও জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!