ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড় ‌‌‌’ম্যাডি’ সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০১৩ ৮:১৩ অপরাহ্ণ

madiশ্যামলবাংলা ডেস্ক  :  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ’ম্যাডি’ সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৬০ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৯০ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৪৫ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল (১০.৬০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.০০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

Shamol Bangla Ads

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৯২ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

গভীর সাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসগারে থেকে সাবধানে চলাচল করতে বলা হযেছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!