চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল ও নগদ ৫ লক্ষ টাকাসহ জাহানারা বেগম (৩৫) নামে নারী চোরাচালানীকে আটক করেছে টাস্কফোর্স । আটক জাহানারা বেগম কুতুবপুর গ্রামের রমজান আলীর স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ২ টায় নিজ বাড়ি থেকে জাহানারাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ও দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান কুতুবপুর গ্রামের রমজান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় রমজান আলী কৌশলে বাড়ি থেকে পালিয়ে গেলেও ফেনসিডিল ও নগদ টাকাসহ তার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।




