ads

মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ

ইউক্রেনে রুশ হামলার ৬ষ্ঠ দিন চলছে। ১ মার্চ মঙ্গলবার রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কামান হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর অন্তত ৭০ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার বিবিসির প্রতিবেদনে ওই তথ্য তুলে ধরা হয়েছে।

Shamol Bangla Ads

সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছেন।

জাইভিটস্কি বলেন, অনেক লোক মারা গেছেন। বর্তমানে নিহত ৭০ সেনার মরদেহ সমাধিস্ত করার কাজ চলছে। প্রতিপক্ষকেও সমান জবাব দেওয়া হচ্ছে বলে দাবি দিমিত্রো জাইভিটস্কির। তিনি বলেন, শহরে বহু রুশ সেনার মরদেহ পড়ে আছে। যেগুলো রেডক্রসকে দেওয়া হয়েছে। তবে তার দাবি সঠিক কিনা সেটি যাচাই করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

এদিকে, রাজধানী কিয়েভ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ফের হামলা শুরুর কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে মস্কো-কিয়েভ আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার সামরিক বাহিনী ওই শহর দু’টিতে হামলা শুরু করে ।

Need Ads
error: কপি হবে না!