ads

শুক্রবার , ১৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এত্তো বড় পতাকা!

খবর টি পড়েছেন : ২০৮
এত্তো বড় পতাকা!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

SAMSUNG CAMERA PICTURESআনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল সিবদিঘি যাত্রী ছাউনি মোড়ে ২৫০ হাত লম্বা বিশালাকৃতির আর্জেন্টিনা পতাকা টাঙ্গিয়ে রেখে সে দলের ভক্তরা। পতাকার দিকে চেয়ে মানুষ দাঁড়িয়ে থাকে অবাক দৃষ্টিতে। অনেকে বলে বাপ্রে এত্তো বড়ো পতাকা !
পৃথিবী জুড়ে বইছে সদ্য ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ যৌবন হাওয়া। সবার দৃষ্টি এখন ব্রাজিলের সবুজ গালিচার দিকে। শুরু হয়েছে ফুটবল প্রেমিক ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবলের হাওয়া বইতে। চলছে জেলা সদর থেকে তৃণমুল পর্যন্ত পতাকার টাঙ্গানোর প্রতিযোগিতা। পৎ পৎ করে উড়ছে সমর্থকদের পতাকা।
শুরু হয়েছে পতাকা টাঙ্গানো নিয়ে আইনি বৈধতার আনাগোনা সুধিমহলে। রাণীশংকৈল সিবদিঘি উপজেলা যাত্রীছাউনি মোড়ে ২৫০ হাত লম্বা বিশালাকৃতির পতাকা টাঙ্গিয়ে বেশ ইমেজে আছে আর্জেন্টাইন ভক্তরা। তারা দাবী করছে উত্তরাঞ্চলের মধ্যে এটিই বিশালাকৃতির পতাকা।
বিশ্বকাপ এলেই দেশের আনাচে কানাচে সমর্থীয় দলের পতাকা টাঙ্গানোর মহাধুম পড়ে যায়। ছেয়ে যায় বিদেশি পতাকায়। অনেক সময় ঘটে নানা দুর্ঘটনা, সমর্থকদের মাঝে হাতাহাতি মারামারি, লুটপাট, ঘরবাড়ি ভাংচুর শুরু হয়। অনেককে অকালে মৃত্যু বরণ করতে হয়।
বাংলাদেশের পতাকা বিধিমালার ১৯৭২ বিধি ৯(৪) এ এদেশের অভ্যন্তরে কোন ভবনে বা যানবাহনে কোন বিদেশী পতাকা উত্তলন করা যাবেনা। অমান্যকারীর বিরুদ্ধে ১ বছরের কারাদন্তাদেশ অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান থাকলেও প্রয়োগ হচ্ছেনা এক্ষেত্রে বলে সুধিমহলের দাবী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সরকারী কর্মচারীদের কর্ম-বিরতি পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় বাস ভাংচুরের প্রতিবাদে জেলার সব রুটে বাস…