ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁ হাসপাতাল থেকে নবজাতক চুরি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ১০:৪৮ অপরাহ্ণ

Naogaon-mapকাজী আবু হুরাইরা শিলন, নওগাঁ : বুধবার দুপুরে নওগাঁ সদর হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরি হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ নিয়ে দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্তান হারিয়ে শোকে কাতর সদর উপজেলার নিন্দইন গ্রামের খোরশেদ আলমের স্ত্রী প্রসুতি নাজমা বেগমের চোখে এখন কান্নার বন্যা। তিনি জানান, প্রসব করানোর জন্য গত ১৬ ফেব্র“য়ারী সকালে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হলে সোমবার দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার পুত্র সন্তানের জন্ম হয়। সেসময় চল্লিশোর্ধ এক মহিলা শিশুটিকে লালন পালন করার জন্য চেয়েছিলেন। বুধবার দুপুরে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে শিশুটিকে এবং ঐ মহিলাটিকে আর দেখতে পাননি। ঐ মহিলার রেখে যাওয়া ব্যাগে হাসপাতালের টিকিটে মহাদেবপুরের ঠিকানা লেখা রয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডা: আলাউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাচ্চাটিকে উদ্ধারের জোড় তৎপরতা চলছে।

Shamol Bangla Ads

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বুধবার দুপুরে নওগাঁ সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার সরকারী খাদ্যগুদাম থেকে খাদ্যগুদামের পিয়ন আব্দুর রশিদের স্ত্রী শাম্মী আকতার ওরফে সুমির (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নিহত সুমীর চাচা শিক্ষক মাহবুবুল কুদ্দুছ জানান, ১৩ বছর আগে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর কুজাপাড়া গ্রামের মৃত আসাদ আলীর মেয়ে সুমীর সাথে বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুর রশীদ ওরফে সবুজের সাথে বিয়ে হয়। সাফিন (১০) ও স্বপ্ন (৯) নামে তাদের দুটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জের ধরে সবুজ প্রায়ই সুমিকে মারধর করতো। গত ৯ ফেব্র“য়ারী শহরের মাষ্টার পাড়ায় অন্য এক নারীর সাথে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে এলাকার ছেলেরা সবুজকে আটক করে শালিসে তার কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে। মঙ্গলবার দিবাগত রাতে ঐ ছেলেরা আরও ১০ হাজার টাকা দাবী করলে এনিয়ে স্ত্রী সুমির সাথে সবুজের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সবুজ সুমিকে বেদম মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তাকে ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে সে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

মান্দায় মা সমাবেশ অনুষ্ঠিত

বুধবার বেলা ১১ টায় নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক হারুন আল রশীদ হীরা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম এতে প্রধান অতিথি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার স্বপন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, প্রাক্তন শিক্ষক তিমির কুমার, মুক্তিযোদ্ধা শক্তি বাবু, বাদশা, আলাউদ্দিন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!