ads

মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজারে সড়কে প্রাণ গেল ৫ ভাইয়ের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২২ ১:০০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আপন পাঁচ ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনায় পাঁচ ভাই নিহতের তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৭), চম্পক শীল (৩০), প্লাবন শীল (২২) ও স্মরণ শীল (৪২)। তারা চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীরশাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মৃত সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে ও দুই মেয়েসহ পরিবারের নয় সদস্য পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পাঁচ ভাই। এতে পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনী বলেন, নিহতদের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তিনি জানান, অভিযুক্ত চালক ও গাড়িটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!