ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৫৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৮৩

খবর টি পড়েছেন : ১৯৪
করোনায় আরও ৫৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। ৩ এপ্রিল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৪ হাজার ৫৪৮টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে পানিতে ডুবে ১৫ মাসে ৯৬৮ জনের মৃত্যু… পরবর্তী সংবাদ লকডাউনে খোলা থাকবে পোশাক ও শিল্প কারখানা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads