ads

রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইলিয়াস কাঞ্চন-নিপুণ শপথ নিচ্ছেন আজ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১:০৫ অপরাহ্ণ

নানান আলোচিত-সমালোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী ইলিয়াস কাঞ্চন ও নিপুণ শপথ নিচ্ছেন আজ। শপথ গ্রহণের একদিন আগে আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন জানিয়েছেন। ৬ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে শপথের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নিপুণ জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিপুণের আপিলে ফল বদলে যায়।

‘এফডিসিতে আর শিল্পী সমিতির নির্বাচন হতে দেবো না’। তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!