ads

বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্যামসাংকে হটিয়ে ফের শীর্ষে অ্যাপল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ

স্যামসাংকে হটিয়ে ফের বাজারের শীর্ষে ফিরেছে মার্কিন স্মার্ট ডিভাইস জায়ান্ট অ্যাপল। গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের পিছনে ফেলে শীর্ষে উঠেছে অ্যাপল। এর আগে তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় অবস্থানে ছিলো কোম্পানিটি।

Shamol Bangla Ads

কানালিসের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপলের পরেই রয়েছে স্যামসাংয়ের অবস্থান। মূলত আইফোন ১৩ সিরিজের ব্যাপক চাহিদার কারণে অ্যাপল চতুর্থ প্রান্তিকে শীর্ষে উঠে আসে।

২২ শতাংশ শেয়ার নিয়ে বাজারের শীর্ষে থাকা অ্যাপল অবশ্য চাহিদানুযায়ী আইফোন তৈরিও করতে পারছে না। ফলে কিছু কিছু বাজারকে প্রাধান্য দিয়ে আইফোন সরবরাহ করছে প্রযুক্তি জায়ান্টটি। তবে ক্রমেই সাপ্লাই চেইন স্বাভাবিক হচ্ছে।

Shamol Bangla Ads

চতুর্থ প্রান্তিকে ২০ শতাংশ শেয়ার ছিলো স্যামসাংয়ের। এছাড়া শাওমি ১২ শতাংশ, অপো ৯ শতাংশ এবং ভিভো ৮ শতাংশ শেয়ার নিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের শীর্ষ পাঁচে অবস্থান করেছে। সূত্র: সিনেট

Need Ads
error: কপি হবে না!