ads

মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণার ফিফটির পরও হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মিডল অর্ডার ব্যর্থতায় খেই হারায় টাইগ্রেসরা। একাই লড়াই করে ফিফটির দেখা পান স্বর্ণা আক্তার। তবে দলকে জেতাতে পারেননি। ২৫ রানে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।

Shamol Bangla Ads

২৮ এপ্রিল মঙ্গলবার সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইমিষা দুলানি ও হার্ষিতা সামাবিক্রমার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা নারী দল।

দলের সর্বোচ্চ ৩৫ বলে ৬১ রান করেন হার্ষিতা। ৫ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া ইমিষা করে ৪০ বলে ৫৫ রান। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন নেন ২টি উইকেট।

Shamol Bangla Ads

১৬২ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। বিশেষ করে দিলারা আক্তার ঝোড়ো শুরু করেছিলেন। ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।

দিলারা ১৪ বলে ২৩ রানে ফিরে যান। এক প্রান্ত আগলে লড়াই করে যান স্বর্ণা আক্তার। ৪৫ বলে ৬০ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

Need Ads
error: কপি হবে না!