ads

মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ হারলেও ব্যক্তিগত র‍্যাংকিংয়ে উন্নতি নাহিদা-জ্যোতিদের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠের এই সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন একধিক ক্রিকেটার। সেটার প্রভাব পড়েছে তাদের র‍্যাংকিংয়েও। মঙ্গলবার আইসিসি প্রকাশিত নারীদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মণি, নাহিদ আক্তার, মারুফা খাতুন ও সুলতানা খাতুন।

Shamol Bangla Ads

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছিলেন জ্যোতি। সেই ম্যাচে ৫৮ রানের পর শেষ ম্যাচে করেন ৪০ রান। তাতে নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক এখন ৩৫তম স্থানে অবস্থান করছেন।

শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সোবহানা। পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ ব্যাটিংয়ে ৭৪ রান করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তাতে নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি। এ ছাড়া ব্যাটিংয়ে উন্নতি করেছেন রিতু। আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৩তম।

Shamol Bangla Ads

ব্যাটারদের পাশাপাশি বোলাররাও উন্নতি করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ২১ রান দিয়ে চার উইকেট শিকার করেছিলেন নাহিদা। নারী ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি।

এ ছাড়া বোলারদের মধ্যে উন্নতি করেছেন মারুফা ও সুলতানা খাতুন। ছয় ধাপ এগিয়েছেন মারুফা ৩৭তম স্থানে আছেন। আর সুলতানা ১৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৪ নম্বরে।

Need Ads
error: কপি হবে না!