ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৬:১২ অপরাহ্ণ

las-uddarনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ধান ক্ষেত থেকে আ.আজিজ (৩৮) নামক এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার রঞ্জয় তেঘর গ্রামের পশ্চিম মাঠের ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার কর হয়। ওই যুবক নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের করমতুল¬াহর ছেলে।
জানা যায়, আ. আজিজ ২২ নভেম্বর বিকেলে ঝিনা গ্রামে তার নানার বাড়িতে দাওয়াতে যায়। রাতে ফেরার পথে কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী ঘটনাস্থল পরির্দশন করেছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলীর সাথে কথা বললে তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!