ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রুতই ফুরিয়ে যাচ্ছে সমঝোতার সময় : সিইসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ১২:১৬ অপরাহ্ণ

CECশ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, সমঝোতার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে যদি ২ দল সমঝোতায় আসে, তাহলে এখনও অনেক কিছুই সম্ভব। তিনি ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে আগাঁরগাওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন। এ সময় তিনি দেশের জনগণের কথা চিন্তা করে ২ দলই আলোচনায় আসবে বলে আশা প্রকাশ করেন।
এরশাদের ঘোষণায় তার দলের প্রার্থিতা প্রত্যাহার করা হবে কি না- জানতে চাইলে রকিবউদ্দিন বলেন, এটি সম্পূর্ণ আইনী বিষয়। বিধি-বিধান দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। সেইসাথে তার দলীয় প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশও দেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!