ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সংস্থাটির ১৬টি ইউনিট কাজ করছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে। আগুন ভয়াবহ রূপ নিলে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে দেরি হয়।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাতটার পর তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। তারা বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিটির মাঝ বরাবর অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। গুলশান-১ এর লেক বরাবর অংশের প্রায় পুরোটাতেই আগুন জ্বলছে। বস্তিবাসীরা যে যার মতো নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকের ঘর ও আসবাবপত্র চোখের সামনেই জ্বলছে।

Shamol Bangla Ads

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। তবে আগুনে শত শত কাঁচা ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রাজধানীর এই বস্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা বাস করেন। এর আগেও এই বস্তিতে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুবিধাবঞ্চিত মানুষেরা সর্বস্ব হারিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!