ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে ৩১ ট্রলারে গণ-ডাকাতি : ৩১ জেলেকে অপহরনের পর সমুদ্রে নিক্ষেপ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৯, ২০১৩ ২:৩৯ অপরাহ্ণ

dakati1শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : বঙ্গোপসাগর ১নং বয়া এলাকায় ৩১টি ফিশিং ট্রলারে গণ-ডাকাতির ঘটনা ঘটেছে। জলদস্যুরা ওই ট্রলারগুলি থেকে ৩১জেলেকে অপহরনের পর তাদেরকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মান্নান জানান, বৃহস্পতিবার সকালে সাগরের ১নং বয়া এলাকায় ২০/২১ জনের সশস্ত্র একটি জলদস্যু বাহিনী জেলে বহরে হামলা চালায়। তারা ৩১টি ফিশিং ট্রলার থেকে ৩১জন জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরন করে। পরে অজ্ঞাত কারনে ৩১ জেলেকে সাগরে ফেলে দিয়ে চলে যায়। এ সময় অন্য ট্রলারের লোকজন জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি কক্সবাজার, মহিপুর ও পাথরঘাটা এলাকায়। তবে, এদের নাম তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

Need Ads
error: কপি হবে না!