ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরিবর্তনশীল বাংলাদেশে মহিলাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা অবশ্যক

খবর টি পড়েছেন : ২২০
পরিবর্তনশীল বাংলাদেশে মহিলাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা অবশ্যক
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

sgওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : মহান ধরনীর বুকে হাজার প্রজাতির প্রানীর মাঝে মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ অন্যান্য প্রানীর চেয়ে মানুষের বিবেক-বুদ্ধি এবং বোধ শক্তি অনেকাংশেই বেশি। আর এজন্যই মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হয়েও মাঝে-মধ্যে এমন সব আচার-আচারন করে থাকি তাতে মনে হয়, গরু-ছাগল-ভেড়ার চেয়েও আমাদের বোধ শক্তি নিচে চলে গেছে। আমরা নিজেরা যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি তাহলে অকেটাই পরিস্কার হয়ে যাবে যে, মানুষ হিসেবে আমরা কতটা জ্ঞ্যান সম্পূর্ণ বা সৃষ্টির সেরা জীব হিসেবে কতটা প্রশংসার দাবিদার ? যাই হোক, মানুুষ হিসেবে প্রতিটি মানুষের চাল-চলন, আচার ব্যবহার বা সবার মতামত একই হবে তা তো নয়। বরং একেক জন একেক রকম ভাবে চলবে এবং ভিন্ন ভিন্ন মতামত পোষন করবে এটাই স্বাভাবিক। কিন্তু সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ সবাই সমান। মানুষের মাঝে কোন ভেদাভেদ নেই। (যদি স্মৃতি শক্তি না হারায়) এটাই আমার ক্ষুদ্র জ্ঞ্যানের ধারনা। কারণ যে হিন্দু সেও মানুষ, যে বৌদ্ধ সেও মানুষ, আবার যে নারী সেও মানুষ, যে পুরুষ সেও মানুষ। আর যদি তাই হয়, তাহলে আমাদের সমাজে নারীকে বৈষম্য আর নির্যাতনের শিকার হতে হয় কেন ? প্রতিদিন পত্রিকার পাতা, টেলিভিশন চ্যানেল চার্চ করলেই দেখা যায় নারী নির্যাতনের ভিন্ন্ ভিন্ন খবর। এসিড নিক্ষেপ, যৌতুকের জন্য শারীরিক নির্যাতন-হত্যা, স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় আতœহত্যা। সব কথার এক কথা নারী নির্যাতন ও বৈষম্য দিন দিন বেড়েই চলেছে। স্বাধীনতা পাচ্ছে না নারী সমাজ। বর্তমানে আমাদের সমাজে একজন নারী কেবল একজন গৃহীনিই নয়, বরং সমাজ সেবা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে নারীদের ভূমিকা রয়েছে। এছাড়া অর্থনৈতিক মুক্তি আনতে নারীরাও বিভন্ন পেশায় জড়িত আছে। সরকারী, আধা-সরকারী, বেসরকারী-ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে একটি বিরাট অংশ জুড়ে রয়েছে নারী শ্রমিক, কর্মচারী, এমনকি উর্ধতন কর্মকর্তা। তাহলে কেন তারা বেতন বৈষম্যের শিকার হবে ? কেন তারা অতিরিক্ত পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক পাবেনা ? কেনই বা তারা নির্বিঘেœ চলাচল করতে পারবে না ? বর্তমানে নারীদের চলাচলের ক্ষেত্রেও পোহাতে হচ্ছে নানা রকম গঞ্জনা। বিভিন্ন ফ্যাক্টরী, মিল, কল-কারখানা, গার্মেন্স সহ বিভিন্ন পেশাতে কর্মরত এসব নারী। প্রতিদিন সকালে তাদের কর্মস্থলে যোগদান এবং বাড়ি ফেরার সময় চোখে পড়ে নারীরা কত অসহায়, প্রমান মেলে নারী আসলেও বৈষম্যের শিকার। নারী বলেই বাসে উঠতে গেলেও পোহাতে হয় নানা ঝুট-ঝামেলা, হজম করতে হয় নানা জনের বিভিন্ন কুটুক্তি। এছাড়া রাজধানীতে নারীরাই সচল রেখেছে কল-কারখানার চাকা। আর আমরা সৃষ্টির সেরা জীব মানুষ তাদের দিকে সহযোগীতার হাত না বাড়িয়ে, ছুড়ে দিচ্ছি নানান মন্তব্য, সৃষ্টি করছি বাধা বিপত্তি। বলার অপেক্ষা রাখেনা, দেশব্যপী যেসব নারী যাত্রীবাহী লোকাল বাসে চলাচল করে তাদের অনেকেই রীতিমত নীরব যৌন হয়রানীর শিকার হচ্ছে। একটি ছোট্ট যাত্রীবাহী বাসের মাত্র ৪/৬টি সিট নারীদের জন্য নির্ধারিত থাকে, অনেক ক্ষেত্রে সেখানেও তারা বঞ্চিত হয়। পুরো বাস জুড়ে থকে পুরুষের গাদা-গাদি, ঠেল-ঠেলি আর আগে ওঠা-নামার পালা। হুড়ো-হুড়ি, পাড়া-পাড়ি করে দখল করে নেয় নারী প্রতিবন্ধী ও শিশুদের জন্য নির্ধারিত সিমিত আসন গুলো। আর হেলপারকে বলে দেয় “এই মহিলা তুলবি না”। এর পরও সময় আর সংসারের তাগিদে কোন নারী যদি কোন মতে বাসে উঠতে সক্ষম হয় তাহলে শুনতে হয় বিভিন্ন রকম কটুক্তি। পুরুষদের চাপা-চাপির মাঝেও কোন মতে গাড়িতে উঠতে পারলেও তারা পায়না বসার সুযোগ। আবার যারা মহিলা সিটে বসে তাদের কথা মহিলা সিট খালি নেই, এটা বলার পরেও কেন গাড়িতে উঠলো ? এখন কি ভাবে তাকে এখানে বসতে দেবো ? এবার দাড়িয়ে থেকে ঠেলা খাক। মহিলা যাত্রীদের এসব কথা মুখ বুজে হজম করতে হয়। কারন মানুষ নামের ওই সব জড়োবস্তুর সাথে গলাবাজি করা তো তার পক্ষে সম্ভব নয়। তাই নিরবেই তারা এসব কথা হজম করে পুরুষদের চাপা-চাপির মধ্যেই দাড়িয়ে থাকতে বাধ্য হয়। এর মাঝে কারো গায়ে গা ঘেষা লাগবে, সে অনুভুতি নিবে। সামনে জ্যাম থাকার কারনে ড্রাইভার হার্ট ব্রেক করবে, কেউ ঝুল থামাতে না পেরে তাদের কাধ ধরবে , কেউ গায়ের উপরে পড়বে, কেউ পাশের সিটে বসে থাকা মহিলার পায়ের উপর ভর দিয়ে ব্রেকের ঝুল সামাল দিবে, কেউ ভাড়ার টাকা বের করতে গিয়ে ভিড়ের অজুহাতে শরির স্পর্শ করবে। পরিবহন সেবার মান এতোই নিম্নে যে, গাড়ির হেলপার-কন্ট্রকটাররা ব্যতিব্যস্ত মানুষ গুলোকে গরু-ছাদলের মতো করে গাদা লাগিয়ে গাড়িতে তোলে। আর এসব ব্যতিব্যত্ত মানুষগুলি কোন কিছু না বুঝেই নির্বোধের মতো গাড়িতে উঠে হুমড়ি খেয়ে পড়ে একে অন্যের গায়ের উপরে। এক বারও ভাবেনা অন্যের সুবিধা অসুবিধার কথা। বাসে উঠতে পারলেই খালস। আগে পরে ভেবে কি হবে ? হোক, আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে অন্যের সুবিধা-অসুবিধা, কষ্ট গুলো লাঘব করতে এগিয়ে আসি । নারীরা যাতে নির্বিঘেœ চলাচল করতে পারে, সে দিকে খেয়াল রাখা উচিৎ আমাদের সকলের। কারণ একজন নারী কারো মা, কারো বোন, কারো স্ত্রী। এছাও পরিবহন মালিকদের ও এদিকে নজর দিতে হবে। সামান্য কিছু বাড়তি ভাড়ার জন্য গাদা-গাদি করে লোক উঠিয়ে ঝুকিপূর্ণ ভাবে যেন ড্রাইভার- কন্ট্রাকটার গাড়ি চালাতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। পাশা-পাশি পরিবহন সেবায় যেসব নৈরাজ্য চলছে এগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা গুলোকেউ কঠোর প্রদক্ষেপ গ্রহন করতে হবে। তাহলে আপনা-আপনিই অতিরিক্ত যাত্রী তোলাসহ নানাবিধ হয়রানীও কমবে , নারীরাও নির্বিঘেœ বাসে চলাচল করতে পারবে। প্রয়োজনে পৃথক ভাবে মহিলা বাস সার্ভিস চালু করতে হবে। তা যদি সম্ভব না হয়, তাগলে যাত্রীবাহী বাস গুলোতে মহিলাদের জন্য নির্ধারিত আসন গুলোতে যেন নারীরাই স্থান পায় সে ব্যবস্থা করতে হবে। সেই সাথে নারী নির্যাতনের বিষয়টিও ভাবতে হবে। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রনালয় সহ সচেতন জনগোষ্টিকে এগিয়ে আসতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরে জনগুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজ শেষ না করে… পরবর্তী সংবাদ পেকুয়ায় জোয়ারের পানিতে অরক্ষিত বেড়িবাধ ভেসে গিয়ে ১০…