মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে ২টি এবং গাংনী শহরের ট্রাক টার্মিনালের সামনে সহ কয়েকটি স্থানে ৫টি বোমার বিষ্ফোরণ ঘটেছে। এতে উজ্জল হোসেন (২৬) নামের এক ট্রাক্টর চালক আহত হয়েছেন। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুই মিনিটের ব্যবধানে গাংনী উপজেলা পরিষদের সামনে ট্রাক টার্মিনালের পার্শ্বে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সামান্য আহত হন ওই ট্রাক্টর চালক। এক মিনিটের ব্যবধানে শহরের মিতালি আম বাগানের সামনের সড়কে ও চৌগাছা গ্রামের মধ্যে ফাঁকা জায়গায় ২টি বোমার বিষ্ফোরণ ঘটে। অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে মেহেরপুর শহরের প্রধান সড়কে পর পর দুটি কোকটেলের বিষ্ফোরণ ঘটনায় দৃর্বত্তরা। এর পরে পৌনে আটটার দিকে গাংনী ট্রাক টার্মিনালের একই স্থানে একটি এবং মহিলা কলেজ গলির সড়কে পর পর দুটি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা।




