ads

বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ৬২ হাজার টাকা ফিরিয়ে দিলেন এক কলেজ ছাত্র

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ মানবতার এক উজ্জল দৃষ্টন্ত স্থাপন করলেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম। ১৩ জানুয়ারি বুধবার সকালে তিনি মোটরসাইকেলে শেরপুর শহরে আসার পথে খোয়ারপাড় হামিদা কাবাব ঘরের সামনে ১ লক্ষ ৬২ হাজার টাকার একটি বান্ডেল রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। মোটরসাইকেল থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন তিনি। পরে তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানালে তিনি মিডিয়া ব্যক্তিত্ব এডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের শরণাপন্ন হন।

Shamol Bangla Ads

অনেক খোঁজাখুঁজির পর ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে টাকার প্রকৃত মালিক, সিঁিথ অটো পার্টসের স্বত্তাধিকারী ও নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লক্ষ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, মোঃ আরিফুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া তালুকবাড়ির মোহাম্মদ আলী তালুকদারের পুত্র।

Need Ads
error: কপি হবে না!