ads

রবিবার , ২ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে: কাদের

খবর টি পড়েছেন : ১,২০৯
জনগণের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রতিহতের নামে দেশে কোনো বিশৃঙ্খলা করলে দেশের জনগণের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে। শনিবার রাজধানীর হাজারীবাগে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে হাজারীবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির ইচ্ছায় নয়, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। গতবারও বিএনপি নির্বাচনে আসবে না বলে জানায়। কিন্তু গাধা পানি ঘোলা করে খায়। পরে ঠিকই নির্বাচনে অংশ নেয় বিএনপি।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনুযায়ী, আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে ৩০ আসনও পাবে না। তাহলে কী বিএনপি মহাসচিব জ্যোতিষবিদ হয়ে গেছেন? ২০০৮ সালেও বিএনপির নেত্রী বলেছিলেন আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। কিন্তু ভোটে দেখা গেল উল্টো বিএনপিই ৩০ আসনও পায়নি। আগামী নির্বাচনের ফলাফল কী হবে, তা একমাত্র সৃষ্টিকর্তা ও দেশের জনগণ জানে, বিএনপি মহাসচিবের কথায় হবে না।

Shamol Bangla Ads

তিনি বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট হলে বিএনপির কপাল পুড়বে। তাই তারা এর বিরোধিতা করছে। বিএনপি হচ্ছে ভোট-ডাকাতের সর্দার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে আসা, না আসা বিএনপির নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগও চায়, বিএনপি নির্বাচনে আসুক। তবে কাউকে জোর করে নির্বাচনে আনার কোনো দরকার নেই।

হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন ও নুরুল আমিন রুহুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃষ্টি থাকতে পারে বুধবার পর্যন্ত পরবর্তী সংবাদ সয়াবিন তেলের দাম লিটারে কমল ১৪ টাকা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads