রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন ভাষণের সময় স্লোগান দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকাআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে এলে ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পরে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান।

রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদে হাউজে প্রবেশ করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে রয়েছে, ‘কিলার চুপ্পু, বয়কট, বয়কট’, ‘গেট গেট, গেট আউট’, ‘কিলার চুপ্পু গেটআউট’ স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান’।
জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও, তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এসময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না। এসময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আগে থেকেই আপত্তি তুলেছিল।
সংসদে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়। বাংলাদেশের সংসদে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারের কোনো কোনো সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াক আউট করেছে।




