মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর পৌর শহর থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। ২৫ নভেম্বর সোমবার বিকেলে মেহেরপুর পৌরসভার সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত যুবকরা হচ্ছে জাহিদ হাসান, আরিফুর রহমান ও রহমতুল্লাহ।
পুলিশ জানায়, সোমবার বিকেলে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি রিয়াজুল ইসলাম শহরের পৌরসভার সামনের এলাকায় অবস্থান কালে সন্দেহভাজন ৩ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এসআই সায়েম বলেন, তারা জামায়াত-শিবিরের নেতা-কর্মী কিনা যাচাই-বাছাই করে দেখে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।




