মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরীর ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। ২৪ নভেম্বর শনিবার রাতে শহরের কুসুমবাগ এলাকায় ওই ঘটনা ঘটে।
কনকপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী জানান, ইউনিয়নের অফিস শেষে প্রাইভেট গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তিনি প্রতিমধ্যে শহরের কুসুমভাগ এলাকায় দেশীয় অস্ত্র সহকারে অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী তার গাড়িতে অতর্কিত আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কারা, কেন এ হামলা করেছে তা জানা যায়নি।




