ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় চাঁদার দাবিতে বাড়িতে আবারও বোমা হামলা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০১৩ ৬:০০ অপরাহ্ণ
দামুড়হুদায় চাঁদার দাবিতে বাড়িতে আবারও বোমা হামলা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : দামুড়হুদা বিভিন্ন পল্লীতে কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না চাঁদাবাজচক্রকে। দিনদিন বেপরোয়া হয়ে উঠছে তারা। দামুড়হুদার বিভিন্ন এলাকায় চলছে নীরব চাঁদাবাজি। দাবিকৃত চাঁদার টাকা না পেলেই বোমার বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করা হচ্ছে আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে দামুড়হুদার জগন্নাথপুরে আবারো শনিবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চাঁদাবাজরা চাঁদার টাকা না পেয়ে পল্লি চিকিৎসকের বাড়িতে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে।

Shamol Bangla Ads

জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর বাজারপাড়ার রঞ্জন রক্ষিতের ছেলে পল্লি চিকিৎসক পরিতোষ রক্ষিতের কাছে বেশ কয়েকদিন থেকে মোবাইলফোনে চাঁদা দাবি করে আসছিলো চাঁদাবাজচক্র। চাঁদার টাকা না পেয়ে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৫/৬ জনের মুখোশধারী চাঁদাবাজ হামলা চালায় পরিতোষের বাড়িতে। এ সময় চাঁদাবাজরা বাড়ির প্রধান ফটকের সামনে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কিত করে তোলে গোটা এলাকা। দামুড়হুদা থানার ওসি আহসান হাবীবও ঘটনাস্থল পরিদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!