আমতলী প্রতিনিধি: কুষ্ট মুক্ত বাংলাদেশ এই স্বপ্ন কে সামনে রেখে দি লেপ্রসী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় হীড বাংলাদেশের এমএফএ প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় বরগুনা ও পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগীয় কর্মীও কর্মকর্তাদের নিয়ে ২০ নভেম্বর বরগুনা ২১ নভেম্বর পটুয়াখালীতে দিন ব্যাপি স্বাস্থ্য বিভাগীয় কর্মী ও কর্মকর্তাদের নিয়ে কুষ্ট রোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচীর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. সফির উদ্দিন আহমেদ,বরগুনার সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম,পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মদন জি পাল, হীড বাংলাদেশ বরগুনা এলাকা ব্যবস্থাপক মো. দীল ইসলাম, দি লেপ্রসী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরকর্মকর্তা মিঃ নোয়েল টপ্প,হীড বাংলাদেশের ভিজিডি কর্মকর্তা মো. মিজানুর রহমান,ও আবুল কালাম কাজী প্রমূখ উপস্থিত ছিলেন ।

উপকূলীয় বরগুনা ও পটুয়াখালী জেলায় কুষ্টরোগে নতুন ভাবে কোন ব্যাক্তি আক্রান্ত হয়েছে কিনা তা দেখার জন্য বাংলদেশ সরকারের কুষ্ট উচ্ছেদ কর্মসূচীর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।




