ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত থামছে না। রোগীর সংখ্যা বাড়ছেই প্রতিদিনই। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন ডেঙ্গু রোগী। ২৩ জুলাই বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ময়মনসিংহ বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর ৪ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১৬ হাজার ৯৬০ জন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের ১লা জানুয়ারি থেকে ২৩শে জুলাই পর্যন্ত সবমিলিয়ে ১৮ হাজার ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৭ শতাংশ এবং নারী ৪১ দশমিক ৩ শতাংশ। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

Need Ads
error: কপি হবে না!