ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৪, ২০১৩ ৩:৩৮ অপরাহ্ণ

Road_Accident-254মৌলভীবাজার প্রতিনিধি :  মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সবজান বিবি (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার সকাল ৯ টায় সিলেট মহাসড়কে নাদামপুর এলাকায় ওই ঘটনা ঘটে । সবজান বিবি মনুমুখ ইউনিয়নের আড়াইহাল গ্রামের বাসিন্দা ।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় সবজান বিবি নামে এক বৃদ্ধা রাস্তা পারাপারের সময় শেরপুর থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বিরতীহীন যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । তবে বাসটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি ।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!