ঠাকুরগাঁও প্রতিনিধি : পৌষের হাঁড় কাঁপানো শীত ঠাকুরগাঁর জন জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে । এতে বেড়েছে শীত ও শীতজনিত রোগ। গত ৭ দিনে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর ভিড় বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে ডাক্তার নার্সদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শিশুরা ভুগচ্ছে না রোগে। দু দিনে সদর হাসপাতালে আড়াইশ শিশু ভর্তি হয়েছে। আর সাত দিনে নবজাতকসহ মারা গেছে ১৩ শিশু। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শিশু বিষ্ণেজ্ঞ ডা.শাহজাহান নেয়াজ বলেন প্রতিবছর এ অঞ্চলে এসময় শিশুরা কোল্ড ডায়রিয়া নিউমনিয়া,রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।




