ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ দিন পরে ভারতে নিহত শফিকুলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ৬:৪০ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী শোলমারী গ্রামের শফিকুল ইসলাম (২৮) ভারতের মুরুটিয়া থানা এলাকার কাকজীপাড়ায় নিহত হয়েছেন। ঘটনার ৩ দিন পর শুক্রবার বেলা আড়াইটায় নিহত শফিকুলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত নয়টার দিকে ভারতীয় দুর্বৃত্তরা তার গলায় ফাঁস দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে কাথুলী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বিষয়টি নিশ্চিত করে বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যার আগে লাশ ফেরত দেবে বলে বিজিবি সুত্র জানা গেলেও শুক্রবার দুপুরে লাশ ফেরত দেওয়া হয়েছে। মেহেরপুর সদর থানার এসআই দুলু লাশ মেহেরপুর সদর থানায় নিয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাথুলী কোম্পানি কমান্ডার ফজলুল হক ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, একটি ডাকাতি মামলায় পড়ে ৭/৮ মাস আগে ভারতে পাড়ি জমায় শৈলমারী গ্রামের বাবু মিয়ার ছেলে শফিকুল ইসলাম। সেখানে স্থানীয় কিছু চরমপন্থির সাথে তার বিরোধের জের ধরে খুন হয়েছে বলে বিএসএফ সদস্যরা বিজিবিকে জানায়। লাশ রাখা ছিলো ভারতের মুরুটিয়া থানায়। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যদের কাছে লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছিলেন ফজলুল হক। কাথুলী সীমান্তের ১৩৩ নং আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ এস পিলারের সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ৬ সদস্যদের নেতৃত্ব দেন কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক। অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৬ সদস্যদের নেতৃত্বে ছিলেন ভারতের মুরুটিয়ার ৮৫ বিএসএফ এর টেপুর ক্যাম্পের এসআই মাহিন্দ্র কোষ।
মেহেরপুর সদর থানার এস আই দুলু মিয়া জানান, শফিকুল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায়, ডাকাতি, অস্ত্র-বিস্ফোরক ও অপহরনের চারটি মামলা রয়েছে। আজ শনিবার লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের হাতে তুলে দেয়া হবে তিনি আরো জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!