ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়া সদর ট্রাফিক ও পুলিশ ফাঁড়ীর উন্নয়ন কাজের ভিত্তি ফলক উন্মোচন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ১:১০ অপরাহ্ণ

BOGRA TRFIC -POLIC 22.11.13(11)এস. গুলবাগী, বগুড়া : বগুড়া সদর ট্রাফিক ও পুলিশ ফাঁড়ীর উন্নয়ন কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার দুপুরে ওই ভিত্তি প্রস্তর ও ফলক উন্মোচন করেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম।
এসময় পুলিশ সুপার পর্যায়ক্রমে স্থানীয় থানা ও ফাঁড়ীর উন্নয়নে সকলকে সম্পৃক্ত হওয়ার  আহবান জানিয়ে বলেন, পেশাগতভাবে দায়িত্বশীল হবার পাশাপাশি জনগনের  সুবিধা সেবা প্রদানের জন্য পুলিশের সকল ইউনিট থানা ও ফাঁড়ীর উন্নয়ন প্রয়োজন রয়েছে। ফলক উম্মোচন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ফাঁড়ী মসজিদের খতিব রুহুল আমিন। এসময় ফাঁড়ী চত্বরে গাছের চারা রোপন করেন পুলিশ সুপার। এসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারিশ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফারুক হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনিরা সুলতানা, সিনিয়র পুলিশ সুপার (এ সার্কেল) নাজির আহম্মেদ, নবাগত সিনিয়র পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জল রায়, সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান প্রমুখ।
ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ইন্সপেকটর মিজানুর রহমান, বিদায়ী বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) সৈয়দ সহিদুল আলম, থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম ফাইজুর রহমান, ওসি (তদন্ত) নূর-ই আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহনপুর মাহবুবুর রহমান,  সদর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খলিলুর রহমান, ইন্সপেক্টর বিকারন চৌধুরী, ইন্সপেক্টর মিরাজুল ইসলাম, সদর ফাঁড়ী পুলিশের ইনচার্জ মঞ্জুরুল ভূইয়া, সাজেন্ট নাহিদ, সাজেন্ট সালেক, সার্জেন্ট রেজা থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনসহ পরিবহন মালিক নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পেশাজীবি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!