ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৫৩
ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পরিবহন শ্রমিকদের নোংরা ভাষায় অপমান ও হামলার হুমকিতে মানবন্ধন করেছেন চলচ্চিত্র শিল্পীরা। ২৫ নভেম্বর দুপুর ১২টায় এফডিসির গেটের সামনে মানববন্ধন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন। এতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালকদের সমিতিগুলোর প্রতিনিধিরসেহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন ওই মানবন্ধনে।
ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাতে আজ এখানে উপস্থিতে হয়েছে চলচ্চত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হন লিটন আরশাদ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সব সংগঠনের পক্ষ থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। সেই সঙ্গে জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই আমরা।’
তারা আরও বলেন, ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ২৭ বছর একা একা লড়াই করে চলছেন তিনি দেশের মানুষের নিরাপদ জীবনের জন্য। তার প্রতি অপমান মেনে নেয়া যায় না!’ ‘কাঞ্চন সাহেব রাষ্ট্রকে সুপারিশ করেছেন কী কী নিয়ম ও আইন করতে পারলে দেশের সড়ক দুর্ঘটনা কমবে বা সড়কে মৃত্যুর মিছিল থামবে। সরকার সেই আইন বাস্তবায়ন করবে রাষ্ট্রের প্রয়োজনে। এখানে ইলিয়াস কাঞ্চনকে কেন অশালীন ভাষায় গালি দেয়া হচ্ছে। তার ছবিতে কুরুচিপূর্ণ কথা লেখা হচ্ছে। এটা অন্যায়। যারা করছেন তাদের প্রতি আমাদের ঘৃণা ও প্রতিবাদ।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত বেদের মেয়ে জোসনা সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ইতিহাস হয়ে আছে ইন্ডাস্ট্রিতে। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর থেকে তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন তিনি।
এই সামাজিক আন্দোলনকে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। দেশবাসীকে করেছেন সচেতন। রাষ্ট্রকে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ। সেই প্রেক্ষিতে রাষ্ট্র তাকে একুশে পদকে সম্মানিত করেছে। সেই প্রিয় মানুষটিকে নোংরা ভাষায় অপমান ও হামলার হুমকি দেয় পরিবহন শ্রমিকরা। এরই প্রতিবাদে মানববন্ধন করলো চলচ্চিত্র শিল্পীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে : কাদের পরবর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের বিষয় : সেনাপ্রধান

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads