ads

বুধবার , ৩ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার ছোট্ট শিশু ইয়াসিন বাঁচতে চায়

খবর টি পড়েছেন : ১৫১
নকলার ছোট্ট শিশু ইয়াসিন বাঁচতে চায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ব্রেইন ইনফেকশনে আক্রান্ত ৩ বছর বয়সী ছোট্ট শিশু ইয়ামিন বাঁচতে চায়। সে শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বর্দী উত্তর পাড়া গ্রামের মোখলেছুর রহমান ও নুরজাহান বেগম দম্পত্তির ছোট সন্তান। ইয়ামিনকে বাঁচাতে তার বাবা-মা দেশের ধনাঢ্য ও দানশীল লোকদের কাছে সহায়তা কামনা করেছেন। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করে তারা আজ সর্বশান্ত-দিশেহারা।
জানা যায়, আড়াই বছর বয়সে ইয়ামিন অজ্ঞাত রোগে আক্রান্ত হলে প্রথমে খিঁচুনি দেখা দেয়। পরে আস্তে আস্তে হাত, পা অবশ হতে থাকে। পর্যায়ক্রমে তার সমস্ত শরীর অবস হয়ে যায়। এখন সে মাথা তুলে বসতে পারে না, হাঁটাতো দূরের কথা। ওই অবস্থায় দরিদ্র মোখলেছুর রহমান তার শিশু ছেলেকে নিয়ে প্রথমে জেলা সদর হাসপাতালে, পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা করান।

Shamol Bangla Ads

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসকরা ইয়ামিনের সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা ইয়ামিনের ব্রেইনে সমস্যার কথা জানান এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন। শিশু সন্তান ইয়ামিনকে দীর্ঘদিন ব্যয়বহুল চিকিৎসা করিয়ে মোখলেছুর রহমান আজ পথে বসার উপক্রম। এখন তাকে বাঁচাতে আরও ১৫ লাখ থেকে ২০ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন তার চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসকরা।
ভ্যান চালক দরিদ্র মোখলেছুর রহমানের এতগুলো টাকা যোগাড় করার মতো অবস্থা নেই। তার বসতভিটা ছাড়া আর কোনো জমিও নেই, যে তা বিক্রি করে সন্তানের চিকিৎসা খরচ বহন করবেন। তাই ইয়ামিনের বাবা-মা দেশের ধনাঢ্য ও দানশীল ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন। সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন ইয়ামিনের বাবা মোখলেছুর রহমানের বিকাশ নম্বর ০১৮৮৬ ৬৪ ৪৪ ৮৪ (পার্সোনাল)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চুল ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে যুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধভিত্তিক…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads