ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর পল­ী বিদ্যুত সমিতির কর্মকর্তা লাঞ্ছিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০১৩ ৫:৩০ অপরাহ্ণ
মেহেরপুর পল­ী বিদ্যুত সমিতির কর্মকর্তা লাঞ্ছিত

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর পল­ী বিদ্যুত সমিতির এক কর্মকর্তাকে লাঞ্চিত করেছে রাজু আহম্মেদ মিন্টু নামের এক যুবলীগ কর্মী বলে অভিযোগ পাওয়া গেছে। সমিতির অফিসেই অকথ্য ভাষায় গালাগালিসহ লাঞ্চিত করা হয় ঐ কর্মকর্তাকে। অভিযুক্ত রাজু আহম্মেদ মিন্টুকে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আটক করে পুলিশের হাতে তুলে দিলে জেলা যুবলীগ নেতারা মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
পল­ী বিদ্যুত সমিতির সহকারি জেনারেল ম্যানেজার (এমএস) রেজাউল করিমের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে যুবলীগ কর্মী মিন্টু অফিসে গিয়ে একটি কাজ করে দেয়ার কথা বলেন। ওই সময় তিনি কম্পিউটারে ভোটার তালিকা প্রকাশের জরুরী কাজ করছিলেন। মিন্টুকে আধা ঘন্টা অপেক্ষা করার কথা বললে তিনি ক্ষিপ্ত হন। কম্পিউটারের কাজ রেখে তার কাজ আগে করে দেয়ার জন্য তিনি চাপ দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অকথ্য ভাষায় গালাগালিসহ মারতে উদ্যত হয় মিন্টু। ওই সময় অফিসের স্টাফরা ছুটে গিয়ে তাকে আটক করে।
সমিতির সহকারি জেনারেল ম্যানেজার (নিপর) রবিউল ইসলাম জানান, মিন্টু মূলত একজন দালাল। তিনি বিদ্যুত সংযোগের ব্যবস্থা করে দেয়ার নাম করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। এদিন অফিসে এসে তিনি মাস্তানী করছিলেন। র‌্যাব ও পুলিশকে ডেকে ধরিয়ে দিলে জেলা যুবলীগের নেতারা তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। মিন্টুৃ শহরের দীঘিরপাড়ার সাবেক ইউপি সদস্য আব্দুল গণির ছেলে।
এঘটনায় জেলা যুবলীগের সেক্রেটারী সাজ্জাদুল আলম সাজ্জাদ জানান, মিন্টু যুবলীগের কেউ নয়। শুধুমাত্র জামিনদার হয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!