ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়েছে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আজ সোমবার নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল এবং এ জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ দিনের বিদেশ সফরে জর্ডান, ইথিওপিয়া ও ওমান যাচ্ছেন।

ভারত ছাড়ার আগে এক বিবৃতিতে মোদি বলেন, ‘আজ আমি জর্ডান, ইথিওপিয়াএবং ওমান—এই তিন দেশে সফরে যাচ্ছি। এই দেশগুলোর সঙ্গে ভারতের রয়েছে প্রাচীন সভ্যতাগত সম্পর্কের পাশাপাশি বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক যোগাযোগ।’

Shamol Bangla Ads

৩ দিনের ভারত সফরে মেসির প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও পরবর্তী ২ শহর হায়দরাবাদ ও মুম্বাইয়ে সফর নির্বিঘ্নেই সম্পন্ন হয়।

মেসির ভারত সফরের পর্দা নামবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!