ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে এনজিও কারিতাসের উদ্যোগে প্রতিবন্ধিতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৩ ৯:১২ অপরাহ্ণ

karetasধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এনজিও কারিতাসের উদ্যোগে ১৯ নভেম্বর সকাল ১০ টায় কারিতাস হলরুমে উপজেলা পর্যায়ে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধিতা বিষয়ক সেমিনার কারিতাস ধামইরহাট সদর ইউনিটের মাঠ কর্মকর্তা খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এ সময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার নাদিরুজ্জামান, কারিতাস আলোঘর প্রকল্পের এ্যাডুকেশন সুপারভাইজার জর্ডান হেমরম, ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক দীপক কিস্কু, ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি বাবুলাল তিরকী, ব্র্যাক কিশোরীক্লাবের ফিল্ড কর্মকর্তা নার্গিস, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, সহকারী শিক্ষক পাস্কায়েল হেমরমসহ ১৭টি কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় কারিতাস আলোঘর প্রকল্পের সহযোগিতায় ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে কারিতাস পরিচালিত ১৭টি কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির দাবীতে গত একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সবশেষে ইমএমসি কমিটি কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!