ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে ৫ দিন পর এক যুবকের লাশ উদ্ধার : গ্রেপ্তার ১

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৩ ৭:০৮ অপরাহ্ণ
কালিহাতীতে ৫ দিন পর এক যুবকের লাশ উদ্ধার : গ্রেপ্তার ১

Las_Uddar-23শাহআলম কালিহাতী টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজ হওয়ার ৫দিন পর আলমগীর (৩২) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর কালিহাতী উপজেলার দেউপুর উত্তর পাড়ার আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সল­া গ্রামের হুরমুজ আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। গ্রামবাসি হত্যাকারী হাসেমকে আটক করে পুলিশে সোর্পদ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলমগীর একই এলাকার হাশেম মিয়াকে কিছু দিন পূর্বে ২০ হাজার টাকা ধার দেয়। ১২ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৮ হাজার টাকা গত শুক্রবার সন্ধায় দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। এর পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না।
এ ব্যাপারে কালিহাতী থানার মগড়া ফাড়ির ইনচার্জ এসআই শ্যামল চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন হাশেমের শ্বশুর বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ  করে।

Need Ads
error: কপি হবে না!