মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ কবিরুল বাশারের হাতে আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহ. মতিউর রহমান লাঞ্চিত হয়েছেন। ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজ মাঠে প্রতিদিন রাতে ক্লাসরুম থেকে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে স্থানীয় ছাত্রলীগের ছেলেরা ব্যাডমিন্টন খেলতো। অধ্যক্ষ বিষয়টি অবগত হলে তাদের খেলা বন্ধ করার অনুরোধ করলে তা কর্ণপাত না করে সোমবার রাতে তারা আবারও বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলে। মঙ্গলবার সকালে অধ্যক্ষ নেট খুলে নিয়ে গেলে ছাত্রনেতা কবিরুলসহ ১০/১২ জন যুবক ক্ষুদ্ধ হয়ে অধ্যক্ষের কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে শারিরিক ভাবে নির্যাতন করে।
এ ব্যাপারে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ কবিরুল বাশার বলেন, আমাদের কে না জানিয়ে খেলার মাঠ থেকে নেট খুলে নেওয়ায় স্যারের সাথে একটু বাকবিতন্ডা হয়েছে মাত্র। অধ্যক্ষ মুহ. মতিউর রহমান বলেন, তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমার শরীরে হাত তুলেছে।




