ads

শনিবার , ৪ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

খবর টি পড়েছেন : ১৫৮
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সারা দেশে অর্ধেক বাস ভাড়া, বাস দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে দায়ীদের বিচার ও কলেজগেট এলাকায় ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের কলেজগেট ও সফিউদ্দিন সরকার একাডেমি এলাকায় অবস্থান করছে।

Shamol Bangla Ads

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুধু ঢাকা শহরে নয়। সারা দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় দায়ী বাস চালকদের বিচারের আওতায় আনতে হবে এবং টঙ্গী কলেজগেট এলাকায় অতিদ্রুত সময়ের মধ্যে ফ্লাইওভার ব্রিজ তৈরি করতে হবে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িতে অভিযান : আটক… পরবর্তী সংবাদ ‘বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি’ : রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads