ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির শীর্ষ ৫ নেতার রিমান্ড স্থগিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৩ ৯:৩১ অপরাহ্ণ

5 netaশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্যসহ শীর্ষ ৫ নেতার রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট। ১৭ নভেম্বর রবিবার বিএনপি নেতাদের আবেদনের শুনানি শেষে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। তবে পুলিশ প্রয়োজনে কারা ফটকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। একইসঙ্গে নিু আদালতের রিমান্ড মঞ্জুরের আদেশটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করে ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আসামীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলীসহ বিএনপিপন্থী শীর্ষ আইনজীবীরা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির,  ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ১৪ নভেম্বর ৮ দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমিতি দেয় নিু আদালত।

Need Ads
error: কপি হবে না!