ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৯:৪৯ অপরাহ্ণ

MP-proskar-picমো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচীর আওতায় জেন্ডার সমতা ভিত্তিক পরিবার গড়ে তোলার লক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাবের  সদস্যদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘কর্মজিবী নারীর প্রতি আমরা সহমর্মী হবো’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে  দায়িত্ব পালন করেন ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভূট্টো। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক ও শ্যামলবাংলার মৌলভীবাজার প্রতিনিধি মো. খালেদ পারভেজ বখশ, শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন।
বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ভুকশিমইল কিশোরী ক্লাবের পক্ষে সদস্য শারমিন বেগম, রুজিনা আক্তার, সাদিকুর রহমান, বিপক্ষে কুলাউড়া কিশোরী ক্লাব এর সদস্য রুমি বেগম, সুমন মল্লিক ও শ্যামল মল্লিক, কাদিপুর কিশোরী ক্লাবের পক্ষে সাকেরা খানম, সাজেদা আক্তার, জান্নাতুল ইসলাম বিপক্ষে জয়চন্ডি কিশোরী ক্লাবের অনিক বিশ্বাস, তানিম আহমদ, নাহিদ সোহবান . রাউৎগাও কিশোরী ক্লাবের বিউটি বেগম, তাসনিয়া আক্তার, চৈতী ভট্টাচার্য্য ও বিপক্ষে সঞ্জীত গোয়ালা, লিপি নাগ ও সুমিত্রা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে কাদিপুর কিশোরী ক্লাব ও রানার্সআপ হয়েছে রাউৎগাও কিশোরী ক্লাব। তৃতীয় হয়েছে কুলাউড়া কিশোরী ক্লাব। শ্রেষ্ঠ বক্তা হিসেবে কাদিপুর কিশোরী ক্লাবের সাজেদা আক্তার নির্বাচিত হয়েছেন।
কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন এর পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২আসনের এমপি নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার জাহানারা বেগম, এনজিও সংস্থা ওয়োফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক। পরে প্রধান অতিথি এমপি নওয়াব আলী আব্বাছ খান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১ম, ২য়, ৩য় এবং শ্রেষ্ঠ বক্তার মধ্যে পুরস্কার তুলে দেন।

Need Ads
error: কপি হবে না!