ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে এক পরিকল্পনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ১৬ জানুয়ারি বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু হাসান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম প্রমুখ।
গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বলেন, আগামী ১৯ জানুয়ারি উপজেলায় ২য় দফায় ৬ থেকে ৫৯মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন সফল করতে ৭টি ইউনিয়নে ১৬৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ২৭ হাজার ৫শত শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৮৪ জন স্বাস্থ্য সহকারীসহ ৪৬২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এ সভায় সরকারি কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য সহকারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




