ads

শনিবার , ১৯ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫৪ দিন পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ১৯৭
৫৪ দিন পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টানা ৫৪ দিন পর হাসাপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরইমধ্যে তিনি বাসার উদ্দেশে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন।
তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন চিকিৎসকরা। শনিবার তার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে রাতে চিকিৎসকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।

Shamol Bangla Ads

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ৬ দিন পরে ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিন ফিরিয়ে আনা হয়।
পোস্ট কোবিড জটিলতায় খালেদা জিয়া পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
গত ১০ এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। করোনামুক্ত হন ৯ মে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী ও শিশু ধর্ষণ মামলার বিচার দ্রুত নিস্পত্তি… পরবর্তী সংবাদ তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার আভাস

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads